এম. রায়হান চৌধুরী, চকরিয়া: চকরিয়া পৌরসভার সবুজবাগে জমি-জমার বিরোধের জের ধরে সংঘর্ষে এক
গৃহবধুসহ আহত ২ ব্যক্তি আহত হয়েছে। জানা গেছে, পৌর শহরের কোরক বিদ্যাপীঠ সংলগ্ন সবুজবাগ আবাসিক এলাকায় জমি-জমার বিরোধ নিয়ে দু'পক্ষের মাঝে সংঘটিত সংঘর্ষে স্থানীয় নজরুলের স্ত্রী মার্জনা বেগম (১৯) ও মাদ্রাসা ছাত্র মোহাম্মদ (১৫) কে একই এলাকার জনৈক কামাল, হোসেনের স্ত্রী মনজুরা বেগম এলোপাতাড়ি মারধর করে। এতে তারা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

0 Comments