এম রায়হান চৌধুরী, চকরিয়া
চকরিয়ায় অপহরণ,নারী কেলেংকারী ও গাড়ী চোর সিন্ডিকেটের মূল হোতা জাফর আলম কোংসহ ৪ব্যাক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল ৩
ফেব্রুয়ারী শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশ এর একদল ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চিরিংগা জনতা মার্কেট সংলগ্ন এলাকা থেকে গাড়ী চুরি মামলায় তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, জাফর আলম কোং,জোবাইর,একরামও শিমুল।এ সময় তাদের চোরাইকৃত নোহা গাড়ীটি উদ্ধার করা হয়। সুত্র জানায়,আটক জাফর আলমের বিরুদ্ধে লামা থানা,চকরিয়া থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক অপহরণ ও নারী কেলেংকারী মামলা রয়েছে। এদিকে কথিত জাফর আলম কোং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করে আসছে।এলাকায় সে প্রভাবশালী হওয়ায় তার বিরদ্ধে কেউ মূখ খূলতে সাহস পাচ্ছেনা। এমন কোন অপরাধ তার কাছে বাদ যায়নি।জোর করে বিয়ে ,অপহরণ, ইয়াবা ব্যাবসা, সন্ত্রাসী লালন,জমি নিয়ে প্রতারণাসহ যাবতীয় অবৈধ কাজ। তিনি চকরিয়া পৌর এলাকার এক মূর্তিমান আতংক।তার বিরুদ্ধে চকরিয়া-লামা সহ বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করারও অভিযাগ রয়েছে।অপরদিকে আটক জাফর আলম লামা উপজেলার ফাইতং ইউনিয়নের নুরুল আমিনের ষোড়শি কন্যা আঙ্গুরী অপহরণ মামলার প্রধান আসামী বলে সুত্রে প্রকাশ। আটককৃত আসামীরা বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

0 Comments