Advertisement

সংসদে এমপি লুৎফুর রহমান কাজলের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী কঙ্বাজার পৌরসভাকে সিটি কপের্ারেশনে উন্নীত করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই

বাতর্া পরিবেশক 
স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, কঙ্বাজার পৌরসভাকে সিটি কপের্ারেশনে উন্নীত করার কোন
পরিকল্পনা সরকারের আপাতত নেই। 
কঙ্বাজার সদর-রামু আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে এই তথ্য জানান। 
জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্ন নং ৩৩০-এ বিরোধী দলীয় সাংসদ লুৎফুর রহমান কাজল মন্ত্রীর কাছে জানতে চান, দেশের একমাত্র পর্যটননগরী কঙ্বাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কোন পরিকল্পনা সরকারের আছে কীনা, থাকলে কবে নাগাদ তা বাসত্দবায়িত হবে। 
মন্ত্রী টেবিল উত্তরে বলেন, সারাদেশের গুরম্নত্বপূর্ণ জনবহুল পৌরসভাগুলোকে নাগরিক উন্নত সেবা প্রদানের লৰ্যে সিটি কর্পোরেশনে উন্নীত করা সরকারের একটি চলমান প্রক্রিয়া। বর্তমান সরকার শীঘ্রই আরো কয়েকটি পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করবে। কিন্তু বর্তমানে পর্যটননগরী কঙ্বাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কোন পরিকল্পনা সরকারের আপাতত নেই। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার শতর্াবলী পূরণ সাপেৰে প্রসত্দাব পাওয়া গেলে ভবিষ্যতে কঙ্বাজার নগরীকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। 
উলেস্নখ্য, গত প্রায় ১ বছর ধরে কঙ্বাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হচ্ছে বলে যে প্রচারণা চলছে, তারই প্রেৰিতে জনগণের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরতে এমপি কাজল সংসদে এই প্রশ্ন করেন বলে জানান।

Post a Comment

0 Comments