Advertisement

ভাষা দিবসের প্রস্তুতি সভায় এমপি লুৎফুর রহমান কাজল একুশ গণতন্ত্র চর্চা ও অন্যায়ের প্রতিবাদ শিক্ষা দেয়

বার্তা পরিবেশক
কক্সবাজার সদর-রামু আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেছেন, আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্র“যারী আমাদেরকে গণতন্ত্র ও অন্যায়ের
প্রতি মাথা নত না করার শিক্ষা দেয়।
তিনি বলেন, বর্তমান সরকার বিরোধী দলের উপর দমন নিপীড়ন চালানোর মাধ্যমে একুশের শিক্ষা থেকে সরে এসে দেশকে সংঘাতমূখর করে তুলেছে।
তিনি একুশে ফেব্র“য়ারী থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানাতে হবে বলে মন্তব্য করেন।
এমপি কাজল গতকাল রোববার সন্ধ্যা সাতটায় জেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্র“য়ারী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় একুশে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। উক্ত প্রস্ততি সভায় আরো বক্তব্য রাখেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি এম মমতাজুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এডঃ মোহাম্মদ আবদুল্লাহ্,  জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাউসার আলম, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, প্রচার সম্পাদক সরওয়ার রোমন, পৌর বিএনপি নেতা আমান উল্লাহ্ বাহাদুর, শাহ আলম, আবদুল গফুর, নুরুল কবির, শরাফত উল্লাহ্ বাবুল, মনজুর আলম, আবছার কামাল বাদশা, কামাল উদ্দিন, মাহাবুবুর রহমান, ছোটন পাল, আমিন উল্লাহ্, মৌলানা নুরুল আলম, শামশুল আলম, আবুল বশর, মীর কাশেম বাদশা, ফজল আহমদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ছব্বির আহমদ সিকদার, রামু উপজেলা কৃষকদল আহবায়ক টিপু সুলতান, যুবদল আহবায়ক ফোরকান আহমদ, যুবদল নেতা সেলিম রেজা ফরিদুল আলম, মসউদুর রহমান মাসুদ, আবদুর রহিম বাবুল, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা ছাত্রদল আহবায়ক নাছির উদ্দিন, শহর ছাত্রদল নেতা মোহাম্মদ ইলিয়াছ, যুবদল নেতা লিয়াকত আলী পারভেজ, দুলন ধর, রামু উপজেলা ছাত্রদল আহবায়ক শাহ্ নূর উদ্দিন বাবু, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আনোয়ারুল ইসলাম টিপু, সিটি কলেজ সাধারন সম্পাদক সাঈফুর রহমান নয়ন, ছাত্রদল নেতা আবুল কাসেম মেম্বার, ফারুখ আজম, আলমগীর সোহেল, কৃষকদল নেতা আবু বক্কর, জসিম উদ্দিন, যুবদল নেতা মসিউর রহমান জুয়েল, হামিদ হোসেন, আবদুল আজিজ, আবুল হাশেম, সরওয়ার খান, আবদুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ রাশেল, মেজবাহ্ উদ্দিন, রফিকুল কাদের, ছাত্রদল নেতা শাহাদত হোসেন রিপন, কানন বড়–য়া, হারুনুর রশীদ, আবদুল কাদের, হাবীব উল্লাহ্ বেলাল উদ্দিন ও সাইদুর রহমান মিন্টু প্রমূখ।
সভায় একুশের প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন, ভোর ছয়টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দুপুর ২টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের কর্মসূচী গ্রহণ করা হয়।

Post a Comment

0 Comments