প্রেস বিজ্ঞপ্তি
খেলাফত মজলিস কক্সবাজার জেলা প্রচার সম্পাদক ও টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক জনাব আবদুর রহীম মঞ্জু বলেছেন, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে তখন তারা
ক্ষমতা আকঁড়ে ধরতে বিরোধীদের উপর অত্যাচার-নিপিড়ন চালিয়েছে। তারা জুলুম-নির্যাতন চালিযে আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের পতন আসন্ন। তিনি গত কাল শুক্রবার হোয়াইক্যং ইউনিয়ন খেলাফত মজলিস আয়োজিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ইউনিয়ন সভাপতি মাওলানা আবদুল বারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোছাইন। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আয়ুব। বায়তুল মাল সম্পাদক মাওলানা আলী আহমদ, প্রকাশনা সম্পাদক মাওলানা বেলাল উদ্দিন, অফিস সম্পাদক মোঃ আবুল কাশেম, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ আবদুর রহিম, প্রমুখ। সভা পরিচালনা করেন হোয়াইক্যং ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল মঞ্জুর। সভায় বিগত মাসের রির্পোটের উপরে পর্যালোচনা সহ আগামী মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়।

0 Comments