Advertisement

টেকনাফে দু'কেজি হিরোইনসহ আটক-১


আমিনুল ইসলাম ও জিয়াউর রহমান জিয়া
কক্সবাজারের টেকনাফে দূরপাল্লার যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে দু'কেজি হিরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, ২০ ফেব্র“য়ারী সকাল ৮টার দিকে টেকনাফ ৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসানের নেতৃত্বে বিজিবি’র জওয়ানরা গোপন সংবাদ পেয়ে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে ঢাকা থেকে টেকনাফগামী শ্যামলী পরিবহণের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের (ঢাকামেট্রো-ব-১৪-৩৯৭৫) গতিরোধ করে। পরে বাসটিতে তল্লাসী চালিয়ে একটি সীটের নীচ থেকে আনুমানিক ৩৭ লাখ ৩শ’ টাকা মূল্যের ১ কেজি ৮শ’ ৫০ গ্রাম ওজনের একটি হিরোইনের প্যাকেট উদ্ধার করে। পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ওই বাসের যাত্রী মাগুরা জেলার সরদার পাড়ার জামিল হোসেনর পুত্র জহির হোসেনকে (২৫) আটক করা হয়।

Post a Comment

0 Comments