Advertisement

টেকনাফ ৩৭ লাখ টাকার হেরোইনসহ আটক -১


কাইছার পারভেজ চৌধূরী
বিজিবি ৪২ বর্ডার গার্ড অধিনায়ক লেঃ কর্ণেল জাহেদ হাসান এর নিদের্শ ক্রমে হোয়াইক্যং চেকপোষ্টের কোম্পানী কমান্ডার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি জোয়ানেরা সকাল ৮টা
১৫ মিনিটের সময়  ঢাকা হতে টেকনাফ গামী হানিফ পরিবহন ঢাকা মেট্রো Ñব  ১৪-৩৯৭৫ নম্বর গাড়ী  থামিয়ে গাড়ীর  উপরের সানসিটে  লুকানো একটি কালো ব্যাগ এ তল্লাশী চালিয়ে  ১ কেজি ৮শত ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং আটককৃত হোরোইনের ও  হানিফ পরিবহন গাড়ির সুপারভাইজার যশোর জেলার মাগুড়া থানার সর্দার পাড়া গ্রামের জমিল হোসেনের পুত্র মোঃ জহির হোসেন (২৫)কে আটক করে । আটককৃত হেরোইনের মূল্য ৩৭ লাখ টাকা । হেরোইন সমূহ ব্যাটালিয়ন সদরে পরীক্ষা করার পর  হোরোইন সহ হানিফ পরিবহন গাড়ীর সুপারভাইজার জহির হোসেন কে টেকনাফ থানায় সোর্পদ করে সংশিষ্ট ধারায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। লেঃ কর্ণেল জাহিদ হাসান উক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করেন ।

Post a Comment

0 Comments