মো. গিয়াস উদ্দিন
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “কক্সবাজারের আঞ্চলিক মহাসড়ক হবে সারাদেশের অর্থনীতির লাইফ
লাইন। কেননা এটি সোনাদিয়া সমুদ্রবন্দরের সাথে চট্টগ্রাম সমুদ্র বন্দরের যোগাযোগের পরিকল্পনা করেই বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার সোনাদিয়া সমুদ্র বন্দর স্থাপনের কাজ যেমন স্থগিত করে দিয়েছে তেমনি উন্নয়নের লেশমাত্রই করছেনা তারা। অথচ এই সমুদ্রবন্দর শুধু কক্সবাজার জেলা নয় পুরো দেশের অর্থনীতির চেহারাই বদলে দিতে পারে।” গতকাল মৌলভী সাঈদুল হক ফাউন্ডেশনের আয়োজনে পেকুয়া বিএম ইনষ্টিটিউট মাঠে অনুষ্ঠিত চকরিয়া-পেকুয়া অংশের শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, একটি সমাজের সংস্কারের জন্য প্রথম কাজ হচ্ছে একটি শিশুকে স্কুলে পাঠানো। সমাজের যে যার অবস্থান থেকে যদি শিক্ষার জন্য কিঞ্চিত ভূমিকাও রাখেন তাহলে বাংলাদেশের অবস্থার পরিবর্তন হতে বেশী সময় লাগবেনা। পরের জন্য কাজ করার প্রশান্তি কোন বাদশাহীতেও নেই উল্লেখ করে তিনি বলেন, মানুষের জন্য কাজ করলেই কেবল মানুষের অন্তরে যুগ যুগ ধরে অবস্থান করা যায়। শহীদ জিয়া বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান ইদ্রিছ বাদশা, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-খাজা আলামিন।

0 Comments