Advertisement

ইয়াবা মামলায় চিত্রনায়িকা সিলভিয়ার জামিন লাভ

চিত্রনায়িকা সিলভিয়া আজমী জামিন পেয়েছেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোক্তার আহাম্মদ আজ বুধবার বিকালে সিলভিয়ার জামিন মঞ্জুর করেন। তবে জামিন হলেও তিনি এখনও মুক্তি পাননি। কারাগারে জামিননামা
পৌঁছানোর পর কাল বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হতে পারে।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর কক্সবাজার শহরের কলাতলীস্থ হোটেল বে-ভিউ থেকে তিন সঙ্গী যথাক্রমে কক্সবাজার ইন্টারন্যাশনাল এমিউজিমেন্ট ক্লাবের চেয়ারম্যান ও তার স্বামী চলচ্চিত্র প্রযোজক জিএম সরওয়ার (৫২),  ঢাকা যাত্রাবাড়ীর ৬০/৩ মানিকনগর ওয়াসা রোডের মৃত কাজী আবদুর রহিমের পুত্র কাজী জামাল (৫০), ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের মৃত ওয়াজেদ মিয়া পুত্র দেলোয়ার হোসেন (৫৪)সহ তিনি র‌্যাবের হাতে আটক হয়েছিলেন। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। সিলভিয়ার পক্ষের আইনজীবী ছিলেন জেলা জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসেন এবং সাবেক এপিপি এডভোকেট হারুনুর রশিদ।

Post a Comment

0 Comments