Advertisement

টেকনাফে অবৈধ পন্যভর্তি নৌকাসহ আটক ১৮ পুশব্যাক ২২

কাইছার পারভেজ চৌধূরী
টেকনাফে বিজিবির জোয়ানরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান বিদেশি মদ,

বিয়ার, খাদ্যদ্রব্য ও নৌকা আটক করেছে । গতকাল সদর বিওপির সদস্যরা টেকনাফ নাইট্যং পাড়া এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার হতে পাচার হয়ে আসার সময় ১শ ৯০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ৩৬ বোতল মান্ডালি রাম মদ সহ একটি নৌকা করে । যার মূল্য ১ লৰ ১৫ হাজার টাকা উক্ত অভিযানে নেতৃনত্দে দেন সুবেদার সাবি্বর , অপরদিকে বুধবার রাত ১১টায় সুবেদার সিরাজুল ইসলামের নেতৃত্বে বেড়ী বাঁেধর আড়াই নং সস্নুইসের কাছে নাফনদীতে নৌকা বোঝাই ৯শ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ২৬ ক্যান মানডালি বিয়ার, ৩৬ বোতল রম্নবি রাম, ৩৬ বোতল মানডালি রাম, ৭২ বোতল কান্ট্রি মদ, ১৬ বোতল চিয়ারর্স মদসহ একটি নৌকা আটক করে ।যার মূল্য ৪লৰ ৮৪ হাজার টাকা । উক্ত অভিযানে নেতৃত্বে দেন সুবেদার সিরাজ মিয়া এছাড়া হাবিলদার স্বপনের নেতৃত্বে অপর একটি টহলদল নাইট্যংপাড়া বরফমিল এলাকায় রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে পেয়াঁজ, রসুন,ডিম, বিস্কুট ,কোমল পানীয় ,ডিমের স্টেন ও ২টি নৌকা আটক করে। । জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে ও খাদ্যপন্য সমূহ টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে । বিজিবি বিশস্থ সূত্রে জানা গেছে । এদিকে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৩৮ মিয়ানমার নাগরিক ও ২ দেশীয় দালালসহ ৪০ জনকে আটক করেছে। ২ ফেব্রম্নয়ারী বৃহস্পতিবার দুপুর ১টায় আটককৃতদের ১৮ জনকে সংশিস্নষ্ট ধারায় মামলা রম্নজু করে জেল হাজতে প্রেরন করে অপর ২২ মিয়ানমার নাগরিককে বিভিন্ন পয়েন্ট দিয়ে মায়ামােের পুশব্যাক করেছে বলে জানান ।
টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এএসআই মাহফুজুর রহমান ও হ্নীলা বিওপি বিজিবির হাবিলদার আবু তাহেরের নেতৃত্বে হোয়াইক্যং খারাংখালী ও হ্নীলা কাষ্টম ঘাট এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে তাদেরকে আটক করা হয়েছিল। আটককৃত মিয়ানমার নাগরিকেরা হলো বুচিডং শিয়াল্লা পাড়ার ইমান, করিম উল্লাহ, রশিদ উল্লাহ, আনসার উল্লহ, রশিদ উল্লাহ, হামিদ হোসন, বশির উল্লাহ, এবাদুল্লাহ, আব্দু রহিম, জোবাইর,নুর সালাম,আজিম উদ্দীন, রশিদ আহাম্মদ, মোঃ হোসন, মোঃ তৈয়ুব, মংডু এলাকার চে ওয়াং ও কক্সবাজারের দঃ মগ পাড়ার ক্যাটচন, হ্নীলা মৌলভী বাজারের জিয়াউর করিম দইল্যা।অপরদিকে নয়াপাড়া _২ বিজিবি সদস্যরা ধাওয়া করে ৮ লিটার বাংলা মদ ৭ টি বিয়ার উদ্ধার করে জালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা বলে বিজিবি সূত্রে দাবী করেছে। বিজিবি আটক ব্যাক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে।

Post a Comment

0 Comments