স্টাফ রিপোর্টার
চকরিয়া পৌর সভার ৯নং ওয়ার্ডের রাজধানী পাড়ায় আপন চাচাদের মামলায় জড়ানোর জন্য নিজের
ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩১ জানুয়ারী রাত ১টায় এ ঘটনাটি ঘটেছে।
গতকাল ২ ফেব্রুয়ারী ওই এলাকার মরহুম আবুল খায়েরের পুত্র জহির আহমদ স্থানীয় সাংবাদিকদের জানান, ছাবের আহমদ তাদের বড় ভাই। ছাবের আহমদের পুত্র জসিম উদ্দিন প্রায় সময় জন্মদাতা পিতাকে মারধর করে থাকে। জসিম উদ্দিন গত ৩১ জানুয়ারী রাত ৯টার দিকে বৃদ্ধ বাবাকে মারধর শুরু করে। ছাবের আহমদ সেখান থেকে ছুটে গিয়ে ছোট ভাই শাহ আলমের ঘরে আশ্রয় নেয়। শাহ আলম সকালে এ ঘটনা মিমাংসা করে দেয়ার আশ্বাস দিয়ে ছাবের আহমদকে তার বাড়িতে রেখে দেন। এ ঘনার এক ঘন্টা পর জসিম উদ্দিন নিজের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে তাদের বেড়ার ছনের ছাউনি দেয়া ঘরটি পুড়ে যায়। এ ঘটনার পর সকালে জসিম উদ্দিন চকরিয়া থানায় একটি মিথ্যা মামলা রুজুর চেষ্টা করলে এ সাজানো ঘটনাটি এলাকাবাসির কাছ থেকে জানতে পেরে পুলিশ মামলাটি গ্রহন করেনি বলে জানা গেছে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের মতো ঘটনার সৃষ্টি হওয়ায় ছাবের আহমদের ছোট ভাই মাষ্টার কবির আহমদ (৫৫) হার্টফেল করেছেন।

0 Comments