Advertisement

চকরিয়ায় আগুনে পুড়ে ৬টি দোকান ছাই: ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি


মোঃ শাহাদাত আলী জিন্নাহ, চকরিয়া : 
চকরিয়া উপজেলার বি.এম.চর ইউনিয়নের বহদ্দারকাটার পূর্ব ষ্টেশনে ৬টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । এতে অন্তত ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে। গত ২৫ ফেব্র“য়ারী রাত ২টা ৩০মিনিটের সময় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। 
বি.এম. চর ইউনিয়নের কৃষ্ণপুরের নুর মোহাং আলমগীর(রানা) জানান, ২৫ ফেব্র“য়ারী রাত ২.৩০ঘটিকার সময় বহদ্দারকাটা পূর্ব ষ্টেশনের একটি দোকান হতে আগুনের সুত্রপাত হয়। এতে নিমিশের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চকরিয়া হতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই আবদুল কাদের, মনু, সোলতান, জকির, সেলিম ও জাহাঙ্গীর সওদাগর দোকানসহ ৬টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নেয়। এই অগ্নিকান্ডে ব্যবসায়ীদের অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। এলাকাবাসি চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত বলে ধারণা করছে। 

Post a Comment

0 Comments