ভলবো বাসে বিজিবির অভিযান..
এস.এইচ. মুক্তা, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে ৩১ লাখ টাকার হেরোইনের বিশাল একটি চালান আটক করা হয়েছে।
জানা গেছে, টেকনাফ ৪২ বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্্রুয়ারী ভোরে হোয়াইক্যং চেকপোষ্টের অবস্থান নেয়। পরে যাত্রীবাহী ঢাকা থেকে টেকনাফগামী ভলবো গাড়ি থেকে সকালে ঢাকা মেট্রো-ব ১৪-৫৮৪০ শ্যামলী গাড়িতে তল¬াশী চালিয়ে সানসিটে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি কালো ব্যাগে কার্বন মোড়ানো অবস্থায় মালিকবিহীন ১ কেজি ৫ শত ৭৫ গ্রাম হোরোইন উদ্ধার করে। এসব হোরোইনের আনুমানিক মূল্য ৩১ লাখ ৪০ হাজার টাকা।
অপরদিকে একই চেকপোষ্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী চান্দের গাড়িতে অভিযান চালিয়ে ৩ বোতল বিদেশী মদ মালিক বিহীন আটক করে।

0 Comments