Advertisement

ইভটিজিংয়ের অপরাধে ঈদগাঁওর এক বখাটে যুবকের ৩ মাসের সাজা


গিয়াস উদ্দিন, ঈদগাঁও:
ইভটিজিং করার অপরাধে ঈদগাঁওর এক বখাটে যুবকের ৩ মাসের সাজা হয়েছে। জানা যায়, ঈদগাঁও মেহের ঘোনা জব্বারিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে একই এলাকার শামশুল আলমের পুত্র নুর ছিদ্দিক প্রকাশ পাখিঁ কে মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায়শ উত্ত্যক্ত করত। এব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আব্দুল্লাহ মোঃ মঞ্জুরুল করিমের কাছে লিখিত অভিযোগ করলে তিনি এ ঘটনা তদন্তের জন্য ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌং কে দায়িত্ব দেন। তিনি উভয় পক্ষকে নোটিশ পাঠিয়ে উপস্থিত করান। এক পর্যায়ে ঘটনা সত্যতা প্রমান হলে সদর ইউ এন ও বরাবর প্রতিবেদন পাঠান। এ প্রেক্ষিতে গত ২৪ ফেব্র“য়ারী সদর ইউএনও  উক্ত বখাটে যুবককে ৩ মাসের সাজা প্রদান করেন। 

Post a Comment

0 Comments