এস.এইচ. মুক্তা, কক্সবাজার:
কক্সবাজার বাহারছড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সাবেক কমিশনার জনাব আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে ২৫ ফেব্রুয়ারী সকালে অনুষ্টিত হয়েছে। অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মাসুদর পবিত্র
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতে নোঁঙ্গর তোল-তোল গানের ডিসপে¬র মধ্যদিয়ে প্রতিযোগিতা শুরু হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতে নোঁঙ্গর তোল-তোল গানের ডিসপে¬র মধ্যদিয়ে প্রতিযোগিতা শুরু হয়।
এতে প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামর সহকারি বিদ্যালয় পরিদর্শক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বিদ্যালয় কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সাহিত্য-সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি কক্সবাজার পৌর কাউন্সিলর কহিনূর ইসলাম বিদ্যালয়ের যে কোন সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আরো বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী ভূমি অফিসের কর্মকর্তা ইদ্রিস আযাদ। দলমত নির্বিশেষে বিদ্যালয় সংশি¬ষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় বিদ্যালয়ের সংকট উত্তরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধান শিক্ষক নুর মোহাম্মদ।


0 Comments