আমিনুল ইসলাম
আবারো চোরাইপথে মালেয়শিয়া যাওয়ার প্রস্তুতিকালে শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়া হতে বিজিবি ট্রলারসহ ৫জনকে আটক করেছে। আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে ।
জানাযায়-১৮ ফেব্র“য়ারী বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া খাল দিয়ে চোরাই পথে মালেয়শিয়া গমনের খবর পেয়ে শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানী কমান্ডার ফুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত ইঞ্জিনবোটসহ স্থানীয় কোনাপাড়ার মৃত নুর হোছনের পুত্র নুরুল বশর (৪৫),মৃত মোঃ হোছনের পুত্র ছৈয়দ হোছন (২০),মিয়ানমারের আবদুল্লার পুত্র শামসুল আলম (২২),আব্দুর রহমানের পুত্র সাব্বির আহমদ(২২),রাঙ্গুনিয়া বনগ্রামের কাদেন হোসনের পুত্র মোঃ সেলিম(২০)কে আটক করে । এদের টেকনাফ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। ৪২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান অভিযানের সত্যতা স্বীকার করেন।

0 Comments