Advertisement

পুলিশের হাতে চালক ও হেলফার আটক


এম. রায়হান  চৌধুরী
চকরিয়ায় কালোবাজারে পাচারকালে ট্রাক ভর্তি ৭২০বস্তা ইউরিয়া সার জব্দ করেছে থানা পুলিশ। এসময় চালক ও হেলফারকে আটক করা হয়। জানা গেছে, শুক্রবার
(১৭ফেব্র“য়ারী) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেনের নেতৃত্বে এস.আই ইয়াছিন, হারবাং পুলিশ ফাঁড়ির আইসি মোঃ মোজাম্মেল হক সহ একদল পুলিশ অভিযান চালিয়ে পেকুয়া উপজেলার বারবাকিয়ার সার ডিলার গিয়াস উদ্দিনের দোকানের সামনে থেকে ইউরিয়া সার ভর্তি ট্রাক ও চালক এবং হেলফারকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সার কারখানা হতে সার ভর্তি ২টি ট্রাক টাঙ্গাইলে নিয়ে যাওয়ার কথা বলে চোরকারবারীরা মায়ানমার পাচার  কিংবা পরিবেশ বিধ্বংসী তামাক চাষে ব্যবহারের জন্য কক্সবাজারের দিকে নিয়ে আসে। পুলিশ বিশ্বস্থ সূত্রের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সূত্রে প্রকাশ, তামাক চাষে প্রয়োগের জন্যে আনা এ সারের পেছনে ব্রিটিস আমেরিকান ট্যোবাকো কোম্পানীর যোগসাজস রয়েছে বলে সচেতন মহলের ধারণা। এদিকে ট্রাক ভর্তি ৭২০বস্তা ইউরিয়া সার সহ চালক ও হেলফার আটকের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোঃ ফরহাদ।

Post a Comment

0 Comments