এম. রায়হান চৌধুরী
চকরিয়া কোনাখালীতে প্রতিপক্ষ কর্তৃক পূর্ব শত্র“তার জের ধরে এক অসহার পরিবারের বসত ভিটায় হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে। এতে অগ্নিকান্ডে অন্তত
২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, বুধবার (১৫ফেব্র“য়ারী) রাত ১০টার দিকে উপজেলা দক্ষিণ কোনাখালী ইউনিয়নের এলাহাদাদপাড়ার বাসিন্দা নাছির উদ্দিনের বসতবাড়িটি প্রতিপক্ষরা পূর্ব শত্র“তার জের ধরে সন্ত্রাসী কায়দায় হামলা, লুটপাট চালিয়ে অগ্নি সংযোগ করে। এসময় পরিবারের সদস্যদের উপর এলোপাতাড়ি মারধর করে। প্রতিপক্ষের দেওয়া আগুনে বসতবাড়িতে রক্ষিত গুরুত্বপূর্ণ আসবাবপত্র, আমন ধান, পালিত মুরগীসহ ২লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিসাধণ করেছে বলে ভূক্তভোগী পরিবারের দাবী। এ ব্যাপারে নাছির উদ্দিনের স্ত্রী দিলোয়ারা বেগম বাদী হয়ে একই এলাকার মৃত ছৈয়দ নুরের পুত্র হাকিম আলী, নুরুন্নবী, আইয়ুব নবীসহ ৮জনকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছে।

0 Comments