Advertisement

চাকমারকুল-রাজারকুল-মিঠাছড়ি সংযোগ সেতুর নির্মান কাজ শুরু হবে শিগ্রই -সাইমুম সরওয়ার কমল

হাসান তারেক মুকিম
কক্সবাজার-৩আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক সাইমুম সরওয়ার কমল বলেন, বর্তমান সরকার কক্সবাজারের উন্নয়নে বদ্ধ পরিকর।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে কক্সবাজার জেলার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এরিই ধারাবাহিকতার অংশ হিসাবে রামু উপজেলার  চাকমারকুল-রাজারকুল-দক্ষিন মিঠাছড়ি সংযোগ সেতুর  নির্মান কাজও শিগ্রই শুরু হচ্ছে। ইতিমধ্যে সেতু নির্মানের জন্য মাটি পরিক্ষার কাজ শুরু হয়ে গেছে। তিনি বলেন, এ সেতুর অভাবে  তিন ইউনিয়নের ১লক্ষ মানুষের চরম ভোগান্তির কথা মাথায় রেখে এ সেতু নিমার্নের জন্য তিনি দীর্ঘদিন থেকে আপ্রান চেষ্টা চালিয়ে আসছিলেন ,সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচটি ইমাম রামুতে সংবর্ধনা সভায় উক্ত সেতু শিগ্রই বাস্তবায়নের কথা নিস্তিত করেন। গতকাল ১৮ ফেব্র“য়ারী বিকাল সাড়ে তিনটায় চাকমারকুল-রাজারকুল-দক্ষিন মিঠাছড়ি সর্বস্থরের জনসাধারনে উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিন কোং,দক্ষিন মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,রাজারকুল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম,চাকমারকুল ইউপি চেয়ারম্যান মফিদুল আলম,খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ,সাবেক এম ইউপি অপূর্ব পাল,স্বেচ্ছাসেবকলীগ নেতা ইউনুছ ভুট্টো, মেম্বার ওসমান গনি, মোঃ হাসেম। রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তপন মল্লিকের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ষ্টি মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহম্দ,নুরুল কবির,নুরুল হক, রামু উপজেলা সৈনিক লীগের সভাপতি ইউনুছ খান,জেলা মৎজীবীলীগের যুগ্ন আহবায়ক আনছারুল হক ভুট্টো,ফতেঁখারকুল স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ,সহ-সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

Post a Comment

0 Comments