Advertisement

কক্সবাজার হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান


কক্সবাজার, ২৭ ফেব্রুয়ারি: 
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান সোমবার সকালে এক আকস্মিক পরিদর্শনে কক্সবাজার সদর হাসপাতালে যান। হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখে ক্ষুব্ধ হয়ে তিনি চিকিত্সকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন।
হাসপাতালটির রান্নাঘর, টয়লেট ও শিশু ওয়ার্ডের নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ক্ষুব্ধ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। এরা নিজের দায়িত্ব পালন করছেন না। হাসপাতালে সময় না দিয়ে বাইরের ক্লিনিকে গিয়ে রোগী দেখেন। রোগীরা বিনামূল্যের ওষুধ পান না। রোগীদের বাইরে গিয়ে এক্স-রে ও রক্ত পরীক্ষা করাতে হয়।”
ঢাকায় ফিরে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এই চিকিত্সকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করবেন বলে তিনি জানান।
এ সময় মিজানুর রহমানের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুর রউফ, সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া প্রমুখ।
বার্তা২৪ ডটনেট

Post a Comment

0 Comments