এস মোঃ হোসেন
রামু কলেজের জিবি কতৃক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া বৈধ ঘোষনা করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সূত্রে জানা যায়, রামু কলেজের গণিত বিভাগের শিক্ষক সুপ্রতিম
বড়–য়া সম্প্রতি কলেজের জিবি কতৃক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট আবেদন করেন। তার প্রেক্ষিতে গত ৭ ফেব্র“য়ারী হাইকোর্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ার উপর তিন মাসের স্থগিতাদেশ প্রদান করেন। ইতিপূর্বে এই রায়ের বিরুদ্ধে রামু কলেজের গভর্ণিং বডির পক্ষে নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক বাদী হয়ে গত ১৬ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলে তার প্রেক্ষিতে গতকাল ১৯ ফেব্র“য়ারী হাইকোর্টের রায়ের উপর সুপ্রিমকোর্টের আপীল বিভাগ স্থগিতাদেশ প্রদান করেন। এই রায়ে রামু কলেজে গভর্ণিং বডির সিদ্ধান্ত মোতাবেক নিয়োগকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক এর নিয়োগ বৈধতা পান। উল্লেখ্য গত ৩০ জানুয়ারী গভর্ণিং বডির ৬৯তম সাধারন সভায় জিবি সদস্য ও সিনিয়র শিক্ষক মোহম্মদ আব্দুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। তিনি গত ১ ফেব্র“য়ারী থেকে কলেজে অধ্যক্ষ পদের দায়িত্ব পালন করে আসছেন।

0 Comments