Advertisement

হোয়াইক্যংয়ে এক রাতে ২০ পলাতক আসামি গ্রেপ্তার


জাহাঙ্গীর আলম
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন স্থানে পলাতক ২০ আসামি আটক করেছে পুলিশ। ওসি মাহাবুবুল হকের নির্দেশে শনিবার রাতভর হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির
এএসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ইউনিয়নের বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করতে সক্ষম হয়। আটককৃত সব আসামির বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments