Advertisement

জেলায় এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে অমর একুশে পালিত


প্রেস বিজ্ঞপ্তি
মাধ্যমিক বিদ্যালয়ের ত্যাগী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদানকারী এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে জেলা ব্যাপী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে পালিত
হয়েছে। এ উপলক্ষে কক্সবাজার সহ বিভিন্ন  উপজেলায় সংগঠনের উদ্যোগে দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী সহকারে শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মানে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। রাতে ১২ টা ১ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এসএসসি ৯৯ ব্যাচ জেলা কমিটির সভাপতি আবদুর রউফ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এর নেতৃত্বে বিপুল সংখ্যক সতীর্থরা ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পন করে। এসব কর্মসূচীতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোহাম্মদ শাহরিয়ার রিয়াদ, জালাল উদ্দিন, সুমন দে শুভ, মঈন উদ্দিন, পিন্টু দত্ত, মোঃ শফিউল্লাহ শেখর, আবু ওয়াবেদ্দীন নাছের, রুহুল আমিন, আবু হেনা, মিঠুন দাশ, আবদুল্লাহ, মোঃ আবদুল্লাহ আল নোমান, মোঃ কামাল উদ্দিন, মীর মোহাম্মদ আবদুল মালেক প্রমুখ। কক্সবাজার জেলা সদর ছাড়াও রামু, উখিয়া, চকরিয়া সহ বিভিন্ন উপজেলায় এসএসসি ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন, কালো ব্যাজ ধারন, আলোচনা সভা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে পালন করে। এসএসসি ৯৯ ব্যাচ জেলা কমিটির সভাপতি আবদুর রউফ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, বাঙ্গালির ধমনীতে বায়ান্নর ফাগুন দিনে যে আগুন জ্বলে উঠছিলো অমর একুশের দিনে সেই ফাগুন জাতির জীবনে আবারো জাগ্রত হয়ে ফিরে আসে। তাইতো কক্সবাজার মতো ছোট্ট শহরের শহীদ বেদীতে ফুল হাতে হাজারো জনতার পদভারে জেগে ছিলো স্মৃতির মিনার।

Post a Comment

0 Comments