উখিয়া প্রতিনিধি
উখিয়া উপজেলার রাজাপালং এম ইউ ফাজিল মাদ্রাসায় গতকাল শুক্রবার বেলা ১১টার সময় দেড়শতাধিক শিবির ক্যাডার নাশকতা চালানোর উদ্দেশ্যে জানালা দরজা বন্ধ
করে গোপন বৈঠক করেছে। ওই সময় জানাযায় অংশগ্রহণ না করায় জানাযার উপস্থিত মুসল্লিরা উক্ত শিবির ক্যাডারদের নাজেহাল এবং ধাওয়া করেন।
জানা গেছে, গতকাল শুক্রবার সাড়ে ১১টায় রাজাপালং দক্ষিণ পুকুরিয়া গ্রামের সোনার পাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ শফির মাতা আমির খাতুন (৯০) এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণকারী মুসল্লিরা নামাজরত অবস্থায় ওই শিবির ক্যাডারদের হই-হুল্লাসের খবর পান। ওখানে তারা মাদ্রাসার জানালা দরজা বন্ধ করে কি করছে জানতে চেয়ে দৌড়ে যান। ওখানে গিয়ে দেখতে পায় দেড়শতাধিক শিবির ক্যাডার জড়ো হয়ে গোপনে বৈঠক করছে। জানাযায় উপস্থিত মুসল্লিরা শিবির ক্যাডাররা অংশ না নেওয়ায় তাদেরকে উদ্দেশ্য করে বলেন, তুরাইত দেশে বোমা তৈরী করে মানুষকে হুমকি-ধমকি দছ। আর জীবনে ওই এলাকায় যাতে তারা জড়ো না হয় এ ব্যাপারে শাশিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক রাজাপালং মাদ্রাসার এক শিক্ষক জানান, জানাযার নামাজ চলাকালীন সময় কিছু ছাত্র মাদ্রাসায় দরজা-জানালা বন্ধ করে জড়ো হওয়ার কথা শুনেছি এবং জানযার নামাজে অংশগ্রহণ না করার কথাও সত্য। এ ব্যাপারে উখিয়া ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এটি শিবির কর্মীদের মাসিক নিয়মিত দায়িত্বশীলদের বৈঠক ছিল বলে জানালেও ধাওয়ার কথা অস্বীকার করেন। এ ব্যাপারে দুপুর ৫টার দিকে উখিয়া থানার ওসি অপ্পেলা রাজু নাহার অফিসে গিয়ে বক্তব্য নেয়ার জন্য বার বার চেষ্টা করলেও তিনি সুযোগ দেননি। তবে ওই সময় থানার পার্শ্বে একটি টং ঘরে দালালদের নিয়ে কয়েকজন পুলিশ কর্মকর্তা শালীস বানিজ্যের কাজ চালিয়ে যাচ্ছিল।

0 Comments