মহেশখালী প্রতিনিধি
মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকা থেকে পুলিশ শীর্ষ ডাকাত জাব্বার কে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, মাতারবাড়ী ইউনিয়নের মিয়াজি পাড়া এলাকা থেকে শুক্রবার ভোররাতে একদল পুলিশ ফরিদুল আলমের ছেলে আবদু জাব্বার (২৯) নামে এক ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত জাব্বারের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।
এ প্রসঙ্গে মাতারবাড়ী পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই নাজমুল হক আবদু জাব্বার কে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছে।

0 Comments