বার্তা পরিবেশক
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেছেন, শিক্ষা মানুষকে জ্ঞানী ও মহৎ করে তুলে, জীবনের জন্য অন্যতম
প্রয়োজন হল শিক্ষা, মানুষ যত বেশী সভ্যতার ছোঁয়া পায় তখনই শিক্ষার তাগিদ অনুভব করে বেশী। তাই পড়ালেখা করে শিক্ষার্জনের নিরন্তর প্রয়াস মানুষের মাঝে লক্ষনীয়। আজকের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে আছে অমিত সম্ভাবনা তাই শিক্ষার্থীদের পুথিঁগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক শিক্ষা অর্জন করতে হবে। এসময় তিনি শিক্ষক, শিক্ষিকাদের উদ্দ্যেশে বলেন, অভিবাবকরা বড় আশা নিয়ে তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠায় তাই এদেরকে জীবন ধারনের মৌলিক বিষয় শিক্ষাকে গুরুত্ব সহকারে শিক্ষার্থীদের পাঠ্যদান করার আহবান জানিয়ে আরো বলেন, বাংলাদেশের মত সুবিশাল জন-অধ্যুষিত দেশে গণতন্ত্রকে সফল করে তুলতে হলে, প্রতিটি মানুষকে অক্ষরজ্ঞানসম্পন্ন হয়ে উঠতে হবে। গতকাল মঙ্গলবার বিকাল চারটায় খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়াপালং এস,ই,এস,ডিপি মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে ও রামু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্টিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাংসদ কাজল, যারা পুরস্কৃত হয়েছে তাদের উন্নতি কামনা করেন এবং যারা পুরস্কার পায়নি ভবিষ্যতে তাদেরকে চর্চা অব্যাহত রাখাসহ প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার আহবান জানান , বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি বাহাদুর সিকদার, পরিচালনা কমিটির সদস্য ওসমান গণি মেম্বার, ওসমান গণি সিকদার, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রশিদ আমিন, রামু উপজেলা কৃষকদলের আহবায়ক টিপু সুলতান, ইউপি সদস্য সিরাজ উল্লাহ্, মাষ্টার ফজলুল করিম, কামাল উদ্দিন, হাজী আমানত উল্লাহ্, মাষ্টার জয়নাল আবেদীন, হাজী জকরিয়া মেম্বার, রেহেনা বেগম মেম্বার, মোহাম্মদ আলম মেম্বার, শামশুল আলম সওদাগর। এর আগে সাংসদ কাজল দক্ষিণ মিঠাছড়ী ইউনিয়নের কাইম্যারঘোনা সাদরপাড়া, চেইন্দ্যা রওশন আলী সড়ক, পানেরছড়া ষ্টেশন, খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান ও চেকপোষ্ট এলাকায় সাংসদ কাজল কর্তৃক বরাদ্দকৃত প্রকল্প পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন, মিঠাছড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, খুনিয়াপালং বিএনপি সভাপতি ফরিদুল আলম, বিএনপি নেতা জসিম উদ্দিন মেম্বার, রামু উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম টিপু, সিটি কলেজ সাধারন সম্পাদক সাইফুর রহমান নয়ন, ছাত্রদল নেতা রিদুয়ান আহমদ, আনছার, বাবলু প্রমূখ।


0 Comments