কাইছার পারভেজ চৌধুরী
টেকনাফ দমদমিয়া চেকপোষ্টে বিজিবি সদস্যরা ৯’শ ৯০ পিচ ইয়াবাসহ দিল মোহাম্মদ (২৪) নামে এক যুবককে আটক করেছে। ধৃত যুবক হ্নীলা পানখালী গ্রামের আব্দুল মতলবের
পুত্র। ১৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ৮ টায় হ্নীলাগামী চান্দের গাড়ি (ঢাকা-গ ১৪১৫)তে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ উক্ত পাচারকারীকে আটক করা হয়।
এছাড়া বিজিবি সদস্যরা ৪৩ মিয়ানমার নাগরিককে পুশব্যাক করেছে।
১৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হোয়াইক্যং চেকপোষ্টে বিজিবি সদস্যরা বিভিন্ন যানবাহনে তল্লাশী চালিয়ে ২০ মিয়ানমার নাগরিককে আটক করে পরে দুপুর ১২টায় লম্বাবিল সীমান্ত দিয়ে পুশব্যাক করেছে। এছাড়া মঙ্গলবার রাতে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় ৪ মহিলা ও ৩ শিশুসহ ২৩ মিয়ানমার নাগরিককে একটি ট্রলারসহ আটক করে পরে তাদেরকে রাত সাড়ে ১১টায় একি পয়েন্ট দিয়ে স্বদেশে ফেরত পাঠায়। জব্দকৃত ট্রলার টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

0 Comments