Advertisement

মহেশখালীতে মোবাইল কোটের অভিযান: ৩ প্রতিষ্টানকে জরিমানা


মোহাম্মদ আবুতাহের  মহেশখালী
মহেশখালীতে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পরে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে গত কাল ৩ প্রতিষ্টানকে ৯ হাজার টাকা জরিমান করেছে উপজেলা নির্বাহী
ম্যাজিষ্ট্রেট এটিএম কাউছার হোসেনের আদালত ।
সুত্রে জানা যায়, গতকাল ১৪ ফেব্র“য়ারী সকাল ১২ টায় মহেশখালীর পৌর এলাকার গোরকঘাটা বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটি এম কাউছার হোসেন , পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরির্দশক মকবুল হোসেন ও মহেশখালী ইনর্চাজ আব্দুল কাইয়ুম যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে গোরকঘাটা বাজারের  লিয়াকত এন্টার প্রাইজ কে ৫ হাজার, আলম ষ্টোর কে  ২ হাজার ও কালাম ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেছেন। এসময় বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments