স্টাফ রিপোর্টার, টেকনাফ
দুলা ভাই কর্তৃক শালাকে দিয়ে পাচার করা ইয়াবার চালান খোঁয়া যাওয়ায় বিচার-শালিস, স্ত্রীকে তালাকের হুমকিতে ঘর ছাড়া ও শালাকে বেদম প্রহারের ঘটনা ঘটেছে। এ ঘটনায়
পুরো এলাকায় হৈ চৈ সৃষ্টি হয়েছে। বিগত ১৫/১১/২০১১ ইং তারিখে মৌলভী বাজার এলাকার মৃত মকবুল আহমদের পুত্র ছৈয়দ আলম সিকদারের ১৩ শ পিস ইয়াবার একটি চালান তার শালা মুসলিম পাড়া এলাকার হাজ্বী আবুল মন্জুরের পুত্র ফরিদ আলম ঢাকা নিয়ে যায়। ঐদিন রাত সাড়ে ৯ টার দিকে যাত্রাবাড়ীর কাঁচা বাজারের একটি টি স্টলে পৌছলে উৎপেতে থাকা এক দল ছিনতাইকারী তাকে মারধর করে ইয়াবার চালানটি ছিনিয়ে নেয়। ছিনতাইকারীর কবলে পড়া ফরিদ এর পর এলাকায় ফিরে আসলে দুলা ভাই ছৈয়দ আলম সিকদার বিভিন্ন হুমকি- ধমকি ও নানা কৌশলে ক্ষতিপুরন দাবী করে। এ ঘটনায় শালা-দুলা ভাইয়ের মধ্যে এক প্রকার বিরোধের সৃষ্টি হয়।
এর জের ধরে গত গত ১৩ ফেব্রুয়ারী সকাল ৯ টায় ঘটনাটি ঘটেছে টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজারে স্থানীয় ফরিদুল আলম মেম্বারের বাড়ীতে। বৈঠকে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুলা ভাই ছৈয়দ আলম সিকদার তার শালা ফরিদকে ইট-পাটকেল নিক্ষেপ করলে সে গুরুতর আহত হয়। শুধু তা নয়- ক্ষিপ্ত হয়ে নায়রী যাওয়া স্ত্রীকে ডেকে এনে বেদম প্রহারের পর তালাক দেওয়ার হুমকি দিয়ে বাড়ী থেকে বের করে দেয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এদিকে এ ঘটনার পরও ক্ষান্ত হয়নি উক্ত ইয়াবা ব্যবসায়ী। উল্টো তার শালাকে বিভিন্ন মামলায় টুকে দেয়ার হুমকি দেয়। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি মেম্বার ফরিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

0 Comments