Advertisement

গভীর রাতে হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের ওর্য়াড কমিটি


আমিনুল ইসলাম
বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগের হ্নীলা ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে মতবিরোধ দেখা দিয়েছে।তা ছাড়াও রাতের আধাঁরে ৪নং ওয়ার্ড কমিটি গঠন করে
নেতা-কর্মীদের মতামতকে প্রধান্য না দেওয়ায় চোরা কমিটি গঠনের অভিযোগ তুলেছেন।
অভিযোগে জানাযায়- গত১৮ফেব্র“য়ারী রাত ১১টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের ৪নংওয়ার্ডের কাউন্সিল সাবেক চেয়ারম্যান ও আহবায়ক আলহাজ্ব এইচকে আনোয়ারের বাসায় অনুষ্ঠিত হয়। উ্ক্ত কাউন্সিলে হোছাইন আহমদ মেম্বারকে সভাপতি ও আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি গঠন করা হয় ।এ খবর প্রকাশ হওয়ার পর আওয়ামী লীগও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। ঐ সম্মেলনে উপস্থিত   নেতৃবৃন্দের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন বর্তমান বিরোধীদল আন্দোলনের নামে অরাজক পরিবেশ সৃষ্টি করে দেশকে অ¯ি’িতশীল  করে তুলতে চায়। দল ক্ষমতায় থাকার সময় নেতা-কর্মীদের চাঙ্গা করার জন্য জাঁকজমক পরিবেশে সম্মেলন  করে মনোবল সৃষ্টি না করে কতিপয় নেতা ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করার কৌশল অবলম্বন করছে। এতে দলের মধ্যে আরো গ্র“পিং-বিভাজন বাড়বে।আমরা যারা আওয়ামীলীগ পরিবার আছি সবাই প্রকাশ্যে আনন্দঘন পরিবেশে নেতৃত্ব নির্বাচন করতে চাই। সম্মেলনের নামে পকেট কমিটি গঠন কার্যক্রম বন্ধ করার জন্য উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছে।
উল্লেখ্য সম্মেলনের উদ্ধোধনী দিনে ৭নং ওয়ার্ড কমিটি গঠন করতে না পারায় ওই এলাকার নেতা-কর্মীদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক সিরাজুল ইসলাম সিকদার বলেন-কতিপয় সুবিধাভোগীরা স্বার্থ আদায়ে ব্যর্থ হয়ে এ ধরনের অপপ্রচার চালিয়ে যাচেছ। রাতে হোক আর দিনে হোক নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হচেছ।

Post a Comment

0 Comments