Advertisement

টেকনাফে ইয়াবা নৌকা ডিজেল ও চোরাইপণ্যসহ আটক-১ পুশব্যাক ৪৩ বর্মী


কায়ছার পারভেজ চৌধুরী
টেকনাফ ৪২বিজিবির জওয়ানরা বিভিন্ন সীমান্তে অভিযানে চালিয়ে নৌকা,ডিজেল, চোরাইপণ্যসহ ৩৩ রোহিঙ্গাকে আটক করে পুশব্যাক করা হলেও ইয়াবাসহ ১ মাদ্রাসাা ছাত্রীকে
আটক করা হয়েছে ।
বিজিবি সুত্রে জানাযায়-১৯ ফেব্র“য়ারী ভোর হতে টেকনাফ ৪২ বিজিবির হ্নীলা বিওপি ক্যাম্প জওয়ানরা নাফনদীতে  অভিযান চালিয়ে  ২টি কাঠের নৌকা, ৭০লিটার ডিজেল,২বস্তা আলু,চানাচুরসহ ৪ রোহিঙ্গাকে আটক করে পুশব্যাক করেছে। সকাল সাড়ে ৯ টারদিকে হ্নীলা বাসস্টেশনে বাজার কমিটির সভাপতি শেখ মোহ্ম্মাদের সহায়তায় মাইক্রোবাস-১১-৫০৯৫তে অভিযান চালিয়ে ৯৯৫পিচ ইয়াবাসহ রংগীখালী এলাকার মৃত ছালেহ আহমদের মেয়ে খালেদা বেগম(১৮)কে আটক করা হয় । অপরদিকে হোয়াইক্যং বিওপি ক্যাম্প সীমান্ত ও চেকপোস্টে অভিযান চালিয়ে ৫৬পিচ স্নেহা মাটি, ৪৩৬টি ডে-নাইট,৪বোতল হুইস্কি,১২ রোহিঙ্গাকে আটক করে ।পরে তাদের স্বদেশে পুশব্যাক করা হয়। এছাড়া টেকনাফ সীমান্ত দিয়ে ১৪ ও দমদমিয়া সীমান্ত দিয়ে ৪ রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়। এ ব্যাপারে ৪২ বিজিবির অধিনায়ক অভিযানের সত্যূতা স্বীকার করেন ।

Post a Comment

0 Comments