নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
রামু উপজেলার বৃহত্তর গর্জনিয়া বাজার এলাকায় মালামাল উঠানামার একমাত্র ষ্টেশনটি ভেঙ্গে দোকান নির্মানের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ী
মহলের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রামু উপজেলার বৃহত্তম গর্জনিয়া বাজারে স্থায়ী কোন ষ্টেশন না থাকায় বিগত ২০০৮ সালে জেবিআইসির অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় অর্ধ কোটি টাকা ব্যায়ে গর্জনিয়া বাজার সেড ও জনগুরুত্বের কথা বিবেচনা করে মালামাল উঠানামার জন্য পশ্চিম গলি সংলগ্ন এলাকায় নির্ধারণ একটি স্থান নির্মান করে। কিন্তু সম্প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি উক্ত মালামাল উঠানামার জায়গাটি ভূমি অফিস হতে লীজ নিয়ে সেখানে তাঁর আত্মীয় স্বজনদের নামে মার্কেট নির্মানের পায়তারা করছেন বলে অভিযোগ তুলেছেন বাজারের ব্যবসায়ীরা। তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, সরকারী উদ্যেগে সেখানে ১০টি দোকান ঘর নির্মান করা হচ্ছে বলে এ প্রতিবেদককে জানান। সচেতন মহল জানিয়েছেন, ঐ স্থানটি দখল করে মার্কেট নির্মান হলে বাজারের সর্বস্থরের মানুষের জনদূর্ভোগ প্রকট আকার ধারণ করবে। এমনকি গাড়ি চালক ও ব্যবসায়ীরা জনগুরুত্বপূর্ণ এ বাজার হতে মুখ ফিরিয়ে নেবে।
এ ব্যাপারে গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু ইসমাইল মোহাম্মদ নোমান এ প্রতিবেদককে জানান, ঐতিহ্যবাহী এ বাজারটিতে বিভিন্ন গাড়ি পার্কিং ও মালামাল উঠানামার একমাত্র ঐ জায়গাটি সরকারী বরাদ্দে প্রায় ৫ফুট স্থর ঢালাই দিয়ে নির্মাণ করা হয়েছে। ঐ জায়গাটি দখল করে তাতে মার্কেট নির্মাণ করা হলে বাজারের ব্যবসায়ীদের মালামাল উঠানামা ও গাড়ি পার্কিয়ে চরম ব্যাঘাত ঘটবে বলে তিনি জানান। এব্যাপারে জনস্বার্থে জরুরী ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেছেন ব্যবসায়ী মহল।

0 Comments