প্রেস বিজ্ঞপ্তি
বিজিবি‘র সদস্যরা সীমান্তবর্তী এলাকা হতে ১৮ ও ১৯ ফেব্র“য়ারি ২০১২ তারিখ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান বার্মিজ মদ এবং অন্যান্য সামগ্রী আটক
করেছে। আটককৃত চোরাচালানী মালামালের মূল্য প্রায় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি এর দিক নির্দেশনায় ঘুনধুম বিওপির বিওপি কমান্ডার সুবেদার এ কে এম আবুল বাশার এবং নায়েব সুবেদার জহিরুল ইসলাম এর নেতৃত্বে ১৮ ও ১৯ ফেব্র“য়ারি ২০১২ তারিখ যথাক্রমে কাষ্টমঘাটি বিল এবং পশ্চিম বালুখালী এলাকা হতে ৯৭ (৭৪+২০) বোতল বিভিন্ন প্রকার বার্মিজ মদ আটক করেছে। অপর দিকে তমব্রু বিওপির নায়েব সুবেদার মোহাম্মদ আলী কৃতুবী এর নেতৃত্বে আনুমানিক ০৪৩০ ঘটিকায় বাজুবুনিয়া এলাকা হতে বিভিন্ন প্রকার মালামাল (জ্বালানী তৈল, ঔষধ, কাপড় ও অন্যান্য) আটক করেছে । চোরাকারবারীরা নিজেদের যোগসাজসে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিজিবি‘র টহল দলের আগমনের সংবাদ পেয়ে চোরাই মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য প্রচলিত আইন এবং নিয়মানুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে এবং অন্যান্য মালামাল নিকস্থ শুল্ক গুদামে জমা করা হবে ।
১৭ বিজিবি কক্সবাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে এবং সরকারী কোষাগারে বিপুল পরিমাণ অর্থের যোগান দিচ্ছে। আরো উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন ।

0 Comments