Advertisement

লিংকরোডে হানিফ চেয়ার কোচের ধাক্কা কলেজ ছাত্র আহত


মোবারক উদ্দিন নয়ন
হানিফ পরিবহনের একটি চেয়ার কোচের ধাক্কায় মিজানুর রহমান নামের এক ছাত্র আহত হয়। ছাত্রটি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের রেফ্রিজারেশন বিষয়ের ৫ম
সেমিস্টারে অধ্যয়নরত।
গতকাল সকাল ১০টার দিকে মিজানুর রহমান কলেজে যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে হানিফ পরিবহনের একটি কোচ তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
প্রসঙ্গত লিংকরোডের অবস্থা সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এলোমেলো গাড়ি পার্কিং, রাস্তার উপর ভ্রাম্যমান হকারদের দৌরাত্মসহ নানা কারণে এলাকাটি জনবহুল এবং দীর্ঘ সময় ধরে যানজট লেগে থাকে। এ ব্যাপারে কর্তৃপক্ষ এক প্রকার দেখেও না দেখার ভান করছে বলে জানান ভুক্তভোগীরা।

Post a Comment

0 Comments