Advertisement

উখিয়ায় একই পরিবারের ৪ সদস্য রহস্য জনক নিখোঁজ

শফিউল আলম নুরী উখিয়া 
উখিয়ার মনখালী গ্রামের একই পরিবারের ৪ সদস্য রহস্য জনক ভাবে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যাক্তিরা হলেন, মৃত মোহাম্মদ কালুর ছেলে রশিদ আহম্মদ
(৩৫), তার স্ত্রী ফরিদা বেগম (২৮), ২ সন্তান শাহীন আলম (৭) ও রুমি আক্তার (৯)। গত ২ ফেব্রুয়ারী সকাল ৮ টার দিকে বেড়াইতে যাওয়ার কথা বলে ৭ ভরি স্বর্ণ সহ বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজ ফরিদা বেগমের বড় ভাই ফরিদ আলম (৪০) জানান, তার ভগি্নপতি ও বোন প্রতারক চক্রের খপ্পরে পড়েছে বলে পরিবারের সদস্যরা দাবী করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

Post a Comment

0 Comments