মো: ছফওয়ানুল করিম
মহেশখালীর উন্নয়নের স্বার্থে মহেশখালীবাসিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান
জানিয়ে প্রয়োজনে তাদের সুখে দুখে থাকতে এ আসন থেকে নির্বাচন করার ইঙ্গিত দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মহেশখালী মৌলভী সাঈদুল হক ফাউন্ডেশন আয়োজিত শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সালা্হউদ্দিন আহমদ বলেন, মহেশখালীকে পরিকল্পিতভাবে ঢেলে সাঁজাতে পারলে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশী সমৃদ্ধ ও সম্পদে ভরপুর এলাকায় পরিণত হবে মহেশখালী। কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে এতদিন এ এলাকা অযত্মে অবহেলায় পড়ে রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার মহেশখালী সমুদ্র বন্দর নির্মাণে গড়িমসি শুরু করেছে। হাজার কোটি টাকা ব্যায়ে জোট সরকারের আমলে সমুদ্র বন্দরের সাম্ভাব্যতা যাঁচাই করা হয়েছে। কিন্তু আওয়ামী সরকারের আমলে তা থমকে গেছে। তিনি বলেন, এ আসন থেকে নির্বাচিত এমপি সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে নিজেকে বিরত রাখতে জেলখানায় অবসর সময় কাটাচ্ছেন। মহেশখালীবাসির উন্নয়নের স্বার্থে প্রয়োজনে তিনি এ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।

0 Comments