এম. রায়হান চৌধুরী, চকরিয়া প্রতিনিধি
চকরিয়ার ভুমিহীন ও বর্গা চিংড়ি চাষী সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল ৬
ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ভুমিহীন ও বর্গা চিংড়ি চাষীদের এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভুমিহীন ও বর্গা চিংড়ি চাষী সংগ্রাম পরিষদের সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা হাজি বশিরুল আলম বলেন, ভুমিহীন ও চিংড়ি চাষীদের ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য প্রসাশনকে দুই মাসের সময়সীমা বেধে দিয়ে আলটিমেটাম দেন এবং চকরিয়াকে অচিরেই জেলা ঘোষণার দাবি জানান। তিনি আরও বলেন, বর্গা চাষী ও ভুমিহীনদের সরকারী নিবন্ধন দরকার, চিংড়ি জমির রাজস্ব বৃদ্বির স্বার্থে জমিগুলো দরপত্র আহবানের মাধ্যমে ১-৫ বৎসর মেয়াদি ইজারা প্রদান, বোরো মৌসুমে পানির বিল কানি প্রতি ৪শ' টাকা, ভাই-বোন কতর্ৃক স্বামী-স্ত্রী পরিচয়ে বন্দোবস্তী প্রাপ্ত চকরিয়া পৌরসভার বন্দোবস্তী মামলার বাতিল এবং চিংড়ি প্লট থেকে দু' মাসের মধ্যে মধ্যস্বত্ব ভোগীদের উচ্ছেদ করে প্রকৃত চাষীদের বরাদ্ধ দিতে হবে। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন সাধারণ সম্পাদক ভূমিহীন বর্গা চিংড়ি সংগ্রাম পরিষদ, নাছির উদ্দিন, আবুল কাশেম আজাদ, আবুল কাশেম, জাহেদুল ইসলাম বাচ্চু, জসিম উদ্দিন, বশির আহমদ, দিদারুল ইসলাম, রুহুল কাদের, কাইছার উদ্দিন, বেলাল উদ্দিন, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন, আজিজুর রহমান, সিরাজ মাঝি, আবদুচ্ছালাম, কবির আহমদ, জাফর আলম, মহিউদ্দিন, বাদশা মিয়া, কাশেম আলী, বেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন, আরফাত রহমান সদস্য ভূমিহীন বর্গা চিংড়ি সংগ্রাম পরিষদ।

0 Comments