Advertisement

আদিনাথ মেলায় জুয়া, সার্কাস, পুতুল নাচ ও লটারীর অনুমতি না দেয়ার দাবী

প্রেস বিজ্ঞপ্তি 
আগামী ২০ ফেব্রম্নয়ারী থেকে মহেশখালীর মৈনাক পাহাড়ের চূড়ায় শুরম্ন হতে
যাচ্ছে আদিনাথ মেলা। আদিনাথ মেলায় জুয়া, সার্কাস, পুতুল নাচ এবং লটারীসহ বিভিন্ন ধরনের জুয়ার আসর বন্ধের দাবী জানিয়েছেন সদর উপজেলা পুজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। পাশাপাশি প্রশাসনকে এধরনের কোন কর্মকান্ডের অনুমতি না দেয়ার কথা বলা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় আগত দর্শণাথর্ীরা যাতে কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখার দাবী এবং মেলায় যাতায়াতের মাধ্যম নৌকা-বোট ভাড়া যাতে বাড়ানো না হয় সেদিকেও খেয়াল দেয়ার দাবী জানান নেতৃবৃন্দরা। যেকোন প্রয়োজনে দর্শণাথর্ীদের কঙ্বাজার শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাৰ মন্দিরে পুজা উদ্যাপন পরিষদের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। এসব দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন কঙ্বাজার সদর উপজেলা পুজা উদ্যাপন পরিষদের আহবায়ক দীপক দাশ, যুগ্ম আহবায়ক সাংবাদিক বলরাম দাশ অনুপম, মাস্টার রতন কানত্দি দে ও সদস্য সচিব ডাঃ সনজিত দাশ।

Post a Comment

0 Comments