Advertisement

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কক্সবাজার আসছেন কাল


প্রেস বিজ্ঞপ্তি
পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় পুলিশ ও সিভিল প্রশাসন এবং সেচ্ছাসেবী সংস্থা সমূহের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিতে জাতীয় মানবাধিকার কমিশনের
চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান আগামীকাল রোববার কক্সবাজার আসছেন। সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কক্সবাজার জেলা কমিটির অভিষেক উপলক্ষে কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে বিকাল ৪টায় অনুষ্ঠিতব্য এ সভায় প্রধান আলোচক হিসেবে সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূইয়া, আলোচক হিসেবে জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর, পরিবেশ অধিদপ্তর এর পরিচালক মোঃ জাফর আলম উপস্থিত থাকবেন। উক্ত আলোচনা সভা সফল করতে এক জরুরী সভা গতকাল বিকেলে হোটেল আলবাট্রস রির্সোট এর সম্মেলন কক্ষে সংগঠনের জেলা সভাপতি এডভোকেট মোঃ তারেক এর সভাপতিত্বে ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ সভাপতি ও নোঙ্গর এর নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক ও হোটেল আলবাট্রস রির্সোট এর জিএম রেজাউল করিম রেজা,  প্রচার সম্পাদক ও দৈনিক দেশের পত্র’র কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনন্দিন এর সিনিয়র রিপোর্টার আমিনুল হক আমীন, অর্থ সম্পাদক ও ব্যবসায়ী আবু বকর ছিদ্দিক খোকন প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ খোরশেদ আলম, সংবাদকর্মী কল্লোল দে, জাফর আলম, আব্দুল হক এডভোকেট ও ক্রীড়াবীদ জাহিদুল আলম প্রমুখ। সভায় বক্তারা সকল মানুষের অধিকার ও সামাজিক পরিবেশ সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানান।

Post a Comment

0 Comments