Advertisement

মহেশখালীর অন্তসত্বা কলেজ ছাত্রী বিনা ময়না তদন্তে দাফন


কক্সবাজার নিউজ ডট কম
কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনার পাড়ায় বিষপানে আতœহত্যাকারী কলেজ ছাত্রী হাবিবা আক্তার প্রকাশ ছোটকে(১৭) ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। স্থানীয়
ক্ষমতাসীন দলের পাতি নেতাদের সহযোগীতায় টাকার বিনিময়ে জেলা সদর হাসপাতাল থেকে ভূঁয়া স্বাভাবিক মৃত্যু সনদ নিয়ে শুক্রবার সকাল ১০টায় নামাজে জানাযা শেষ করে শহরের গোলদীঘির পাড়স্থ বড় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে এলাকাবাসী জানান। তবে ওই ঘটনায় কক্সবাজার মড়েল থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী রুজু হয়েছে এবং ঘটনার রহস্য উৎঘাটনে জোর তদন্ত চলছে বলে সূত্রে জানা গেছে।
এদিকে আতœহত্যাকালে নিহত হাবিবা গর্ভবতী ছিলো বলে স্থানীয় বেশ ক’জন প্রতিবেশি জানিয়েছেন, নিহত কক্সবাজার পলি টেকনিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্রী হাবিবা আক্তার ছোট’র আতœহত্যাকালে গর্ভবতী ছিলো। তার প্রেমিকের পক্ষ থেকে প্রেমের স্বীকৃতি এবং বিয়ের কোন আশ্বাস না পাওয়ার পাশাপাশি উল্টো পরিবারের লোকজনদের নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে হাবিবা আতœহত্যা করেছে বলেও তার প্রতিবেশিদের দাবি।
অপরদিকে হাবিবাকে বিয়ের নামে ভোগ করা চট্টগ্রামের ওই ল¤পটের পক্ষ থেকে কোন প্রকার সহানুভুতি অথবা সাড়া আসেনি এখনো।
এ বিষয়ে কক্সবাজার মড়েল থানার সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, হাবিবার আতœহত্যার বিষয়ে ব্যাপক তদন্ত করা হচ্ছে। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরীও রুজু করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, বৃহ®পতিবার বিষপানে নিজ বাড়িতে আতœহত্যা করেন শহরের দক্ষিণ ঘোনার পাড়ার কাদেরিয়া সড়কের পার্শ্ববর্তী কবিরাজ বাশারের কন্যা কক্সবাজার পলিটেকনিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্রী হাবিবা আক্তার প্রকাশ ছোট(১৭)। পরে তাকে শুক্রবার সকালে বিনা ময়না তদন্তে দাফন করা হয়।

Post a Comment

0 Comments