এম. রায়হান চৌধুরী
চকরিয়ায় যাত্রীবাহী একটি হাইযেস গাড়ির চাকায় পিষ্ট হয়ে তারেক (১০) নামক এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। গতকাল ৩১জানুয়ারী সকাল ৮টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া
উপজেলাধীন ভাংগার মূখ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র ওই এলাকার নিজপান খালী গ্রামের জনৈক আবদুল গফুরের পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিবাদে এলাকাবাসী ঘটনার পর থেকে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘাতক হাইয়েস গাড়িটি আটক করতে পারেনি পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, চকরিয়া সদর থেকে কক্সবাজার যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে।

0 Comments