Advertisement

উখিয়ায় অনত্দসত্বা মহিলার সনত্দান নষ্ট করে দিয়েছে দর্ুবৃত্তরা

শফিউল আলম নুরী
উখিয়ার সোনার পাড়ায় পাওনা টাকা দাবী করায় পিটিয়ে এক মহিলার গর্ভের সন্তান নষ্ট করেছে দর্ুবৃত্তরা। এ ঘটনায় আদালতে মামলা করায় দর্ুবৃত্তরা প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ নিয়ে

এলাকায় তোলপাড় চলছে।
অভিযোগে প্রকাশ, সোনার পাড়া গ্রামের মৃত হাজী নুর আলীর ছেলে শাহ জালাল (৩০) গত ৫বছর আগে ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা তার বড় ভাই শাহ জাহান (৩৫) এর কাছ থেকে হাওলাত নিয়েছিলেন। গত ১১ জানুয়ারী শাহ জাহান ও তার স্ত্রী ফরিদা বেগম পাওনা টাকা দাবী করায় সন্ত্রাসী শাহ জালাল (৩০), গোলাম নবী (৪৫), শাহরাজ (২২), শাহীনা আক্তার (৪৩), গোলাপী আক্তার (২৬) তাদেরকে মারধর করলে ফরিদা বেগমের ৩ মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এ ঘটনায় শাহ জালাল বাদী হয়ে কক্সবাজার আদালতে স্মারক নং- ০২/১২ মামলা দায়ের করেন। ফরিদা বেগম অভিযোগ করে সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা দফায় দফায় তার বসত বাড়ীতে হামলা চালিয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত তার পরিবারের লোকজনদের হত্যার চেষ্টা সহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। এ ব্যাপারে ফরিদার পরিবার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

0 Comments