Advertisement

ঈদগাঁও নূর কমিউনিটি সেন্টারে বিয়েতে হাতাহাতি


মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁওতে বিয়ে অনুষ্ঠানে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ১ জন আহত ও বেশ কয়েকজন লাঞ্চিত হয়েছেন। ২২ জানুয়ারী ২টায় স্থানীয় মেহেরঘোনা নূর এ কমিউনিটি সেন্টারে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, রোববার মেহেরঘোনা নূর এ কমিউনিটি সেন্টারে একটি বিয়ের আয়োজন ছিল। বর পশ্চিম পোকখালীর আলহাজ্ব নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ নুরুল হুদা এবং কনে ইসলামপুর মধ্যম নাপিতখালীর মৃত মনজুর আলমের মেয়ে সুমি আক্তার সুমি। ষ্টেইজে উঠার সময় ফিতা কাটার টাকা নিয়ে বর ও কনে পক্ষ বাদানুবাদ ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। 
বর পক্ষ উপহার স্বরূপ ২ হাজার টাকা দেয়। কনে পক্ষ তাতে রাজি হয় না। এক পর্যায়ে কনে পক্ষের জনৈক লোক বর পক্ষের অন্য একজনকে ঘুষি মারে। এতে দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ, হাতাহাতি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

Post a Comment

0 Comments