Advertisement

প্রথম দল হিসেবে কাংখিত ফাইনালে আপনকন্ঠঃ রূপসী গ্রামের বিদায়


ক্রীড়া প্রতিবেদক:
এ এক দুর্দান্ত জয় দৈনিক আপনকন্ঠের জন্য। যারা এতদিন দৈনিকের টিমটির সাফল্যকে অন্যভাবে ব্যাখ্যা করতে চেয়েছে তাদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে পৌঁছে গেছে কাংখিত ফাইনালে। গতকাল বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিক সমিতি আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’র প্রথম সেমিফাইনালে দৈনিক আপনকন্ঠ ১-০ গোলে পরাজিত করে শক্তিশালী প্রতিপক্ষ দৈনিক রূপসীগ্রামকে। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত ম্যাচে নিয়ন্ত্রণ ছিল দৈনিক আপনকন্ঠের। ভাগ্যের নির্মম পরিহাস সুশৃংখল ভাবে খেলা উপহার দিলেও শেষ পর্যন্ত দ্বিয়ার্ধের ১০ মিনিটে ফেভারিট আপনকন্ঠ প্রতিপক্ষ দৈনিক রূপসীগ্রামের গোলবারে বল ঢুকিয়ে কাংখিত ফাইল লিস্টে নাম লিখায় দলটির সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় রনজিত দে। অপরদিকে রূপসীগ্রামের খেলোয়াড়রা ভালো খেললেও প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত দারুণ আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে আপনকন্ঠ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ভালো খেলার বিচারে এগিয়ে ছিল আপনকন্ঠ। ম্যাচের উল্লেখযোগ্য আক্রমণগুলো সবই আপনকন্ঠের অনুকূলেই ছিল। সবচেয়ে আলোচিত বিষয় প্রথম এবং দ্বিতীয়ার্ধ পর্যন্ত বল আপনকন্ঠের বারে আসার সুযোগ দেয়নি সফল ডিফেন্ডার আহমদ ছফা। তবে পরিষ্কার কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি দৈনিক রূপসীগ্রাম ফুটবল একাদশ। দৈনিক আপনকন্ঠ’র একাধিক সুযোগ হয়েছিল গোলের। কোচ আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী জানান, এই জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের। তিনি বলেন, প্রত্যেক খেলোয়াড় নিজের পুরোটা ঢেলে দিয়েছেন। তাই এই জয় সম্ভব হয়েছে। আলাদা করে কোনো বিভাগের প্রশংসা করার কিছু নেই। প্রত্যেক বিভাগই ভালো খেলেছে বলেই আমরা জয় পেয়েছি। দৈনিক আপনকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার বলেছেন, খেলোয়াড়দের ভালো খেলার কারণে আমাদের ফাইনালে উঠার সুযোগ হয়েছে। কিন্তু প্রত্যাশায় রয়েছি শেষ হাসি হাসার। অধিনায়ক আমানুল হক বাবুল বলেন, খেলোয়াড়দের মাঝে সমন্বয় ও আত্মবিশ্বাস ছিল দৃঢ়। আগামী ফাইনেলেও আমরা বিজয়ের মুকুট পড়বোই ইনশাল্লাহ। দৈনিক আপনকন্ঠের হয়ে যারা খেলেছেন আমানুল হক বাবুল (অধিনায়ক), আজাদ মনসুর (সহ-অধিনায়ক), নুরুল আবছার, আহমদ ছফা, আব্দুল করিম, রুবেল, আহমদ হোছেন  (গোল রক্ষক), আব্দুল খালেক রাশেল, মোহাম্মদ মনজুর, মোহাম্মদ রাসেল, মিজানুর রহমান, রনজিত বড়–য়া, আমান উল্লাহ, এস্তেহার উদ্দিন, সরওয়ার কামাল, মোহাম্মদ ওমর ফারুক, মামুন, কবির উদ্দিন মুন্না ও রফিকুল ইসলাম সোহেল। 
দৈনিক রূপসী গ্রাম হয়ে যারা খেলেছেন মির্জা ওবায়েত রুমেল (অধিনায়ক), শংকর বড়–য়া রুমি, খালেদ শহীদ, শাহিন, রানা, আব্দুল আজিজ, রিপন, তালেব, মোর্শেদ, লিটন, সুদেব, ইসমাইল, নিতিশ বড়–য়া, আরিফ, তপন দত্ত, টিকে রাখাইন, ইব্রাহীম, আব্দল্লাহ।
খেলায় আপনকন্ঠ সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, কোচ আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী, আবু জাফর ছিদ্দিকী, ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, গোলাম আরিফ লিটন (টীম ম্যানেজার), বার্তা সম্পাদক সাইফুর রহিম শাহীন, যুগ্ন বার্তা সম্পাদক শ.ম গফুর,  হাফেজ মোহাম্মদ জিশান (সহ-টীম ম্যানেজার), মোহাম্মদ হামিদুল ইসলাম, অতিথির মধ্যে জগদিশ বড়–য়া পার্থ, সৈয়দ মোহাম্মদ শাকিল,  আব্দুল হালিম, নুরুল আমিন সিকদার, শাহ আলম সিদ্দিকী, বৈরাম মোহাম্মদ ইলিয়াছ,  সরওয়ার আলম, আবু আফনান চৌধুরী লোকমান হাকিম, নাছির উদ্দিন, আবু হেনা সাগর, কামাল শিশির, আব্দুল মালেক সিকদার, মোহাম্মদ আলম সহ প্রমূখ। আগামী ২৪ জানুয়ারী দ্বিতীয় সেমিফাইনাল দৈনিক আজকের দেশবিদেশ একাদশের বিপরীতে দৈনিক কক্সবাজার বাণীর খেলা অনুষ্ঠিত হবে। সময় বিকাল ৩টায়।

Post a Comment

0 Comments