মোবারক উদ্দিন নয়ন
সর্বশেষ কোয়ার্টার ফাইনালেও জয় পেয়েছে দৈনিক কক্সবাজারবাণী একাদশ। কক্সবাজার ক্রীড়া সাংবাদিক সমিতি আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল অনুষ্ঠিত এই খেলাটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও উভয় পত্রিকার সম্পাদক যথাক্রমে দৈনিক হিমছড়ির শামসুল হক শারেক, কক্সবাজারবাণীর সম্পাদক ফরিদুল মোসত্দফা খান ও প্রধান সম্পাদক আতাহার ইকবালসহ সংশিস্নষ্টরা ছিলেন অত্যনত্দ সৌহার্দপূর্ণ। ২১ জানুয়ারি বিকেলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দৈনিক কক্সবাজারবাণী ১-০ গোলে দৈনিক হিমছড়ি ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
ম্যাচের ১৯ মিনিটে জটলা থেকে ৪২ নম্বর জার্সিধারী ইদ্রিস জয়সুচক গোলটি করেন। এদিকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রম্নহুল আমিন স্টেডিয়ামে ম্যাচ শুরম্নর সাথে সাথে দু'দলের ফুটবলাররা এসে অপরের ডি-বক্সে আক্রমণ শানায়। তবে জোরালো আক্রমণ বলতে যা বুঝার তা দৈনিক কক্সবাজারবাণীই বেশি দেখিয়েছে। প্রথমার্ধের ১৯ মিনিটে ৪ নম্বর জার্সিধারী হেলাল একাই হিমছড়ির চার ডিফেন্ডারকে কাটিয়ে গোলবারের একেবারে কাছে অরৰিত ইদ্রিসের উদ্দেশ্যে বল ঠেলে দেন। আর ঠান্ডা মাথায় ইদ্রিস বলটি হিমছড়ির জালে পেস্নস করে উলস্নাসে ফেটে পড়েন। দ্বিতীয়ার্ধে দৈনিক হিমছড়ি সমতার সহজ সুযোগ পেলেও স্ট্রাইকারদের মিস মহড়ায় সহজ সুযোগ হারায়। এ জয় নিয়ে দৈনিক কক্সবাজারবাণী পেঁৗছে গেছে কাঙ্খিত সেমিতে। আগামি ২৪ জানুয়ারি কক্সবাজারবাণী দ্বিতীয় সেমিফাইনালে রানিং চ্যাম্পিয়ন দৈনিক আজকের দেশবিদেশ এর বিরম্নদ্ধে খেলবে।দু'দলের খেলোয়াড় তালিকা ঃ
কক্সবাজারবাণী- এইচএম আবু ছিদ্দিক (অধিনায়ক), নুরম্নল আমিন হেলালী, জুয়েল চৌধুরী, নুরম্নল আমিন ছিদ্দিক, মোঃ কুতুব উদ্দিন, আবদুল করিম, আমিনুল ইসলাম, বিকাশ দে, কায়ছার পারভেজ চৌধুরী, মোঃ রম্নবেল, জাহাঙ্গীর আলম, এরশাদুল হক, হেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, এহসানুল হক, আবু নাছের, আমির হোছেন, ইদ্রিস।
দৈনিক হিমছড়ি- হুমায়ুন সিকদার, কায়ছার, জিয়াবুল, মাহবুব, আলা উদ্দিন, জিয়া, তারেক, রশিদ, নুরম্নল আজিম, রম্নবেল, ইসমাইল, সাঈদ, নিজাম, আনিস, নোমান, এএইচ সেলিম উলস্নাহ।
রেফারী- সুধির বড়ুয়া ভুলু।
সহকারি- আলী হোসাইন, মাসুম, আবু সুফিয়ান।


0 Comments