এম.জিয়াবুল হক,চকরিয়া:
চকরিয়ায় টেম্পু গাড়ি চলন্ত অবস্থায় উল্টে পুকুরে পড়ে পানিতে ডুবে চালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে চিরিংগা-বদরখালী সড়কের বাটাখালী হিন্দুপাড়া এলাকায় ঘটেছে এ মর্মান্তিক দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে টেম্পু গাড়িতে মোরগী বোঝাই করে চালক মোবারক আলী (৩৮) চিরিংগা থেকে বদরখালী ফিরছিল। চকরিয়া থানার পশ্চিমে হিন্দুপাড়া টেক এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি নিয়ে পড়ে যায় সড়ক লাগোয়া পুকুরে। ওই সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরিবার সদস্যরা জানায়, চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে চমেক হাসপাতালে তার মৃত্যু ঘটে। হতভাগ্য মোবারক আলী উপজেলার বদরখালী ইউনিয়নের ২নং ব্লক কুতুবদিয়া পাড়ার আলী হোসেনের পুত্র বলে জানাগেছে। তার তিনটি সন্তান রয়েছে।

0 Comments