Advertisement

টেকনাফে ভ্রাম্যমান আদালতের অভিযান : অবৈধস্থাপনা উচ্ছেদঃ পরিবহন বাস টার্মিনালে হস্তান্তর ও জরিমানা আদায়

টেকনাফ প্রতিনিধি
টেকনাফ পৌরসভা যানজট মুক্ত এবং নিরাপদ পৌরশহর পরিনত করতে গতকাল টেকনাফ পৌরসভায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। এতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন টেকনাফ সহকারী

কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং তার সাথে ছিলেন টেকনাফ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইসলাম ও কাউন্সিলর সহকারী প্রকৌশলী, সচিব ও কর্মচারী বৃন্দ। পৌরসভার ষ্টেশনের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এবং দু'র পাল্লার বাস সমূহ পৌর ষ্টেশন থেকে নাইট্যং পাড়া বাস টার্মিনালে সরিয়ে নেয়া হয়। এ ছাড়া পৌরএলাকার রাস্তার পাশে বাণিজ্যেক ভাবে ইট,বালি ও বাঁশ ব্যবসায়ীদের কাছ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪জন ব্যবসায়ীদের কাছ থেকে ৬৫০০ টাকা জরিমানা আদায় করেন। অবৈধ স্থাপনা উচেছদ এবং পরিবহন বাস সরানোর প্রেক্ষিতে টেকনাফ পৌরসভার যাত্রীরা ভোগান্তি থেকে নিরসন পেয়েছে। এ অভিযানের প্রেক্ষিতে পৌরবাসী পৌর কতর্ৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।

Post a Comment

0 Comments