Advertisement

বি.পি.এলে কক্সবাজার সৌরভে প্রাথমিক মূল্য ২০ হাজার মার্কিন ডলার

ইমরুল কায়েস
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয় বহুল ও ঝাক ঝমক ক্রিকেট  টুর্ণামেন্ট বি.পি.এলে কক্সবাজারের কৃতি ক্রিকেটার মুমিনুল হক সৌরভ এর প্রাথমিক দাম ধরা হয়েছে ২০ হাজার মার্কিন ডলার। কোটি টাকার আসর বি.পি.এলে প্রথম আসরের খেলোয়াড়দের নিলাম আগা
মী ১৯ শে জানুয়ারী ঢাকার রেডিসন হোটেলে অনুষ্ঠিত হবে। এই নিলাম পরিচালনার দায়িত্ব পেয়েছেন সাইরাস মাদান অষ্ট্রেলিয়া। নিলামের জন্য আয়োজন কমিটির পক্ষ থেকে এ, বি এবং সি তিনটি কেটাগরিতে ভাগ করে ৮২ জন দেশী এবং ৯৫ জন বিদেশী খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করা হয়েছে। দেশী খেলোয়াড়দের মধ্যে তামিম ইকবাল চট্টগ্রামের, মোহাম্মদ আশরাফুল ঢাকার, মুশফিকুর রহিম রাজশাহীর, সাকিব আল হাসান খুলনার এবং আব্দুল রাজ্জাক সিলেট দলের আইকন খেলোয়াড় নির্বাচিত হয়েছে। আইকন খেলোয়াড়গণ তাদের নিজ নিজ দলের সর্বোচ্চ দামী খেলোয়াড়ের চেয়ে ৫ শতাংশ টাকা বেশী পাবেন। এছাড়া বাকী যে ৮২ জন দেশী খেলোয়াড় নিলাম দেওয়া হয়েছে তাদের এ কেটাগরির প্রাথমিক দাম ধরা হয়েছে ৪৫ হাজার মার্কিন ডলার, বি কেটাগরির খেলোয়াড়ের প্রাথমিক দাম ধরা হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার এবং সি কেটাগরির খেলোয়াড়দের প্রাথমিক দাম ধরা হয়েছে ২০ হাজার মার্কিন ডলার। কক্সবাজার জেলার অহংকার ও বাংলাদেশ জাতীয় এ দলের খেলোয়াড় মুমিনুল  হক সৌরভ কক্সবাজার জেলার একমাত্র খেলোয়াড় হিসেবে বি.পি.এলের নিলামে সুযোগ পেয়েছে। সি কেটাগরিতে সৌরভের প্রাথমিক দাম ধরা হয়েছে ২০ হাজার মার্কিন ডলার। নিলাম উপলক্ষ্যে ইতিমধ্যে খেলোয়াড়দের মাঝে আনন্দ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সৌরভের কাছে জানতে চাইলে তিনি জানান, বি.পি.এলের নিলামের সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত, আমি মনে করি এটি আমার কঠোর পরিশ্রমের সাফল্য। কোন দলে খেলতে পারেন এবং তার দাম কত হতে পারে এ ব্যাপারে জানতে চাইলে সৌরভ বললেন আমার পারফরমেন্স বিবেচনা করে অংশগ্রহণকারী দল সমূহ আমার দাম নির্ধারন করবেন। যে দল সর্ব্বোচ্চ দাম দিয়ে আমাকে নিলামে কিনে নিবেন সেই দলের হয়েই আমি আমার সর্ব্বোচ্চ সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব। কক্সবাজার জেলা বাসীর কাছ থেকে তিনি দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, নিলামের মাধ্যমে এস.কিউ স্পোটর্স সর্ব্বোচ্চ দাম দিয়ে চট্টগ্রাম দলের মালিকানা কিনে নিয়েছেন এছাড়া ইউরোপ গ্র“প ঢাকা, আলীফ গ্র“প বরিশাল, অটো কেয়ার রাজশাহী, ওরিয়ান গ্র“প খুলনা ও ওয়ালটন গ্র“প সিলেটের মালিকানা কিনে নিয়েছেন। গত ১৩ই জানুয়ারী এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজার সমুদ্র সৈকতে বি.পি.এলের থিম সং উদ্বোধন করা হয়। 

Post a Comment

0 Comments