Advertisement

নাফনদীতে দু'নৌকা বোঝাই জ্বালানী কাঠসহ আটক ৭


মুহাম্মদ ছলাহ উদ্দিন, টেকনাফ ॥
নাফনদী দিয়ে মিয়ানমারের পাচারের সময় দু'নৌকা বোঝাই জ্বালানী কাঠসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।  
জানা যায়, ১৭ জানুযারী ভোররাতে টেকনাফের হ্নীলা বিওপি’র কোম্পানী কমান্ডার জজ মিয়ার নেতৃত্বে বিজিবি জওয়ানরা গোপন সংবাদ পেয়ে নাফনদীর
রঙ্গিখালী পয়েন্ট দিয়ে মিয়ানমারের পাচারের সময় ইঞ্জিন চালিত দু'নৌকা বোঝাই জ্বালানী কাঠসহ উখিয়া উপজেলার বালুখালী এলাকার মতিউর রহমান, আবদুল আমিন, আবদুল কাদের, মোঃ সোহাগ, মোঃ ইসমাইল, বুলু মিয়া ও নুরুল হাকিমকে আটক করে। দুপুর ১২টার দিকে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়। 
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন। 

Post a Comment

0 Comments