Advertisement

মিডিয়া কাপ ফুটবলে দৈনিক হিমছড়ির কাছে সমুদ্র বার্তার পরাজয়

ক্রীড়া প্রতিবেদক
কক্সবাজার মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট জমে উঠেছে। ১৭ জানুয়ারী কক্সবাজার বীরশ্রেষ্ঠ রম্নহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হাই ভোল্টেজ ম্যাচে শিরোপা প্রত্যাশী দৈনিক হিমছড়ি ট্রাইব্রেকারে ২-১ গোলে প্রবল প্রতিপৰ দৈনিক সমুদ্র বার্তাকে হারিয়ে কাঙিখত কোয়াটার ফাইনালে

উঠেছে। দু'দলের নির্ধারিত সময়ের খেলা ০-০ ভাবে শেষ হয়। ভাগ্য নির্ধারিত ট্রাইব্রেকারে দৈনিক হিমছড়ি গোল রৰক রম্নহুল কাদের রম্নবেল সমুদ্র বার্তার ৩ টি শট ঠেকিয়ে দিয়ে দলকে তুলে দেন কাঙ্খিত কোয়াটার ফাইনালে। আক্রমন পাল্টা আক্রমনে ঠাসা এ ম্যাচে দু' দলই পরিকল্পিত আক্রমন থেকে গোল করার মতো পরিষ্কার সুযোগ পেয়েছিল। কিন্তু দূর্ভাগ্য হিমছড়ির প্রথমার্ধে পেনান্টি কিক পেয়েও অভিজ্ঞ জিয়াবুলের শট ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে হিমছড়ির ১০ নং জার্সিধারী ইসমাইল আরও একটি শট সমুদ বর্তার বার কাঁপায়। অন্যদিকে পুরো ম্যাচে সমুদ্র বার্তাও কম যায়নি। স্ট্রাইকার কামাল ও অভিজ্ঞ লিপুর নেতৃত্বে সমুদ্র বার্তা মাধ্যমাঠে খেলেছে পরিকল্পিত ও গোছানো ফুটবল। স্ট্রাইকারদের ব্যর্থতার এবং ভাগ্যদেবী সহায় না হওয়ায় দৈনিক সমুদ্র বার্তা পাওয়ার ফুটবল খেলেও টাইব্রেকারের হেরে এক ম্যাচ খেলেই শক্তিশালী দলটিকে বিদায় নিতে হয়েছে।
দু' দলের খেলোয়াড় তালিকা ঃ দৈনিক হিমছড়ির : হুমায়ুন সিকদার, কাইছারম্নল ইসলাম, জিয়াউল করিম, মাহাবুবুর রহমান, আলা উদ্দিন, জিয়াউল হক জিয়া, মফিজুর রহমান, ইসমাইল হোসেন, রশিদ, রশিদ জুয়েল, নুরম্নল আজিম, রম্নহুল কাদের রম্নবেল, শাহেদ ইমরান মিজান, এ এইচ সেলিম উলস্নাহ, সাইদুল ইসলাম, আনিসুল কবির।
দৈনিক সমুদ্রবার্তার : কামাল, জাবেদ শাহীন, লিপু. ছৈয়দ নুর, তুষার, চ থোয়াই প্রম্ন, অর্জন, মান থেইন, ইকবাল, ছালামত, জাহির, জামাল, ছৈয়দ আলম, আলী, বাবুল, চেংলারী, মংহ্লা।
রেফারী: আবদুল মজিদ, সহকারী: আলী হোছাইন, মাসুম, সুবির বড়ুয়া বুলু।

Post a Comment

0 Comments